ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৬ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩০ পয়সা বা ৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪ টাকা ৭০ পয়সা। এছাড়া, লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। এই কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬০ পয়সা বা ৮.৩৩ শতাংশ এবং তৃতীয় স্থানে রয়েছে মিথুন নিটিং এন্ড ডাইং। এই কোম্পানির দর কমেছে ১ টাকা বা ৪.৮৮ শতাংশ।
এদিন লুজার তালিকায় আরও রয়েছে- বিডি থাই অ্যালুমিনিয়াম, ইনটেক, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, অ্যাডভেন্ট ফার্মা, ফু-ওয়াং ফুডস, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লাভেলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments