ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কনাফিডেন্স সিমেন্ট পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা বা ৬.৮২ শতাংশ। এদিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৫.৮৩ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৪.৭৬ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লুজারের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নিউ লাইন ক্লোথিংস, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ফাইন্যান্স, সোনার বাংলা ইন্ডাস্ট্রিজ এবং ইনটেক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments