ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১২ জুলাই, সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৪.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬.৭৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৫৪৩ টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ২৬৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭.৯৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৩ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয় ১৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৮৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ০৩ লাখ ৯৪ হাজার ২০৭ টি শেয়ার ১ লাখ ৯৭ হাজার ৬৯৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৪৫ কোটি ৬৯ লাখ ০৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৫০ লাখ ৬৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭১৮.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪১ লাখ ০৩ হাজার ৪৩৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ০৫ লাখ ৩৭ হাজার ৮১৩ টাকা।
ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.
























Recent Comments