মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন ছাড়ালো হাজার কোটি
spot_img
spot_img

লেনদেন ছাড়ালো হাজার কোটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২২ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ার দরও। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৫২.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪.৩০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৭.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫২.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ২৩৬টি শেয়ার ২ লাখ ৬৭ হাজার ৮৫৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৪২ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫২ শতাংশ বা ৯৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪০.২৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৭৪.১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩৭.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৪ টির, কমেছে ২৯৬ টির এবং অপরিবর্তিত রয় ৩৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৯৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২৮ লাখ ৬ হাজার ৪৯৯টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৯২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৮৮ কোটি ৮৭ লাখ ৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৫৩ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫১ শতাংশ বা ৯৩.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৩৫.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৬০১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৭০ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ৮ লাখ ১৮ হাজার ৫৩১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments