সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন বাড়লেও পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

লেনদেন বাড়লেও পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ০২ জানুয়ারি, ২০২৪ তারিখ পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে অধিকাংশ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিন শেষে ১০.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৩.৪১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৯.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৯৫৮টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪২. ৮৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬১.২৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৯১.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৮০ টির, কমে ৮৬ টির এবং অপরিবর্তিত ছিল ১৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৮০৪টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৯১৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৩ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৮.৯০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৮৬.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৭১৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ৮৩০ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৭৮ লাখ ৯ হাজার ১১৪ টাকা।

ডেইলি শেয়রাবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments