ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২০ ডিসেম্বর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৪.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১.৯৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৯৯.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২২ লাখ ১০ হাজার ৮৭৮টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ৪৩ লাখ ৮১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৬১.০২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৬.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ০৯৯.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয় ১৮০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৭.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৫২০টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ১০১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭১.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৮৮৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯৯৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ১০৪ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.


































Recent Comments