ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে (অফ-মার্কেট) হস্তান্তরের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির স্পন্সর মি. মনজুরুল ইসলাম তার মালিকানাধীন ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জনাইদ শফিকের কাছে হস্তান্তর করবেন।
ডিএসই জানিয়েছে, ২০২৬ সালের ২ আগস্ট থেকে কার্যকরভাবে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন করতে হবে। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) প্রবিধানমালা, ২০১৫-এর প্রবিধান ৪৭(১)(খ) এবং প্রযোজ্য অন্যান্য আইনের আওতায়, উপহার হিসেবে নয়, বরং স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে সম্পন্ন হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments