ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১২ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। সেই সাথে দৈনিক লেনদেনের পরিমানও কমেছে। এদিন লেনদেনে শীর্ষে রয়েছে ইউনিলিভার কমজ্যুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ১৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে লাভেলোর আজ ১৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় এবং সী পার্ল বিচ ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইজেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments