ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৮ নভেম্বর, ২০২৪ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি ৯৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়াও আজ লেনদেনে শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments