ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ২৯ নভেম্বর সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৯.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৪.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১২.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৮৪১টি শেয়ার ৮৫ হাজার ৪৬৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ৩৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৭.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১০ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৯৮৩টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৫৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮২ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩১৮.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৮ টির, কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ২ লাখ ২ হাজার ৫২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৩৩৯ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৭১৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments