ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৫৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি মোট ৫৭ লাখ ৭০ হাজার ৫২৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির এক কোটি ২৫ লাখ ১৪ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৮৯ লাখ টাকা।
বেক্সিমকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ৪৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৬১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, বিএটিবিসি, নাহি অ্যালুমিনিয়াম, গ্রামীণফোন, ফুয়াং ফুড, লাফার্জহোলসিম ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments