ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের দর ও লেনদেনের পরিমান কমেছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ ২৯ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ৯৬ টাকা ২০ পয়সা। এদিন সি পার্ল বিচ ১৮ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং সোনালী পেপার ১৫ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে রংপুর ডেইরি, ওরিয়ন ফার্মা, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments