ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৬ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে রবি আজিয়াটা পিএলসির ১২ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় রয়েছে- কোহিনূর কেমিক্যাল, আলহাজ্ব টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিংস, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments