ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১২ মার্চ, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৮ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরও রয়েছে- বিচ হ্যাচারী, লিন্ডে বিডি, ফু-ওয়াং ফুডস, গোল্ডেন হারভেষ্ট, আলিফ ইন্ডাট্রিজ, রবি আজিয়াটা এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments