ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৩ জুন, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৮ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সি পার্ল বিচ রিসোর্টের ১৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারী, ফু-ওয়াং ফুড, মালেক স্পিনিং এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments