ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে (খান ব্রাদাসের ১৮ কোটি ৫৬ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সামিট এলায়েন্সের ১৭ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার ইস্ট নিটিং, সোনালী পেপার, ইনফর্মেশন সার্ভিসেস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ই-জেনারেশন পিএলসি এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা



























Recent Comments