ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৫৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি মোট ১ কোটি ১ লাখ ৩৪ হাজার ২৪০টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১৯ লাখ ৮২ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৬ কোটি ৭২ লাখ টাকা।
বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৯ লাখ ৯১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২ কোটি ৬৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, বিএটিবিসি, কেপিসিএল, পাইওনিয়র ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments