ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার,২৮ জুন সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শীর্ষে উঠে এসেছে শাইন পুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির মোট কোম্পানিটির মোট ৩৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি মোট ৬৮ লাখ ৪৮ হাজার ৮৩৩টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২২ লাখ ২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯ লাখ টাকা।
ফু-ওয়াং ফুডস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮৮ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৫৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফিন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু ফেব্রিক্স, স্যালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments