সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদলেনদেনের ৩১ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
spot_img
spot_img

লেনদেনের ৩১ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ৩১ দশমিক ৪৯ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৯৫ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩১ দশমিক ৪৯ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৯ দশমিক ৩০ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলো হচ্ছে – বীচ হ্যাচারীর ৪ দশমিক ১২ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩ দশমিক ৯৯ শতাংশ, অগ্নি সিস্টেমের ২ দশমিক ৪৭ শতাংশ, স্কয়ার ফার্মার ২ দশমিক ৪৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ দশমিক ৪৩ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টের ১ দশমিক ৭০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১ দশমিক ৬৯ শতাংশ, সী পার্লের ১ দশমিক ৬৮ শতাংশ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ দশমিক ৬৮ শতাংশ লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments