
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.০৯ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪.৯৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments