ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ মার্চ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৯৬.৫৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৪০ শতাংশ বা ১৫৫.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৩০.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪১.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬৫ টির, কমেছে ৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯৬.৫৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৭৭৪ টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৯২৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৭৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪৭৪.২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ২১৭ টির, কমেছিলো ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৭.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিলো। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৬০৪ টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৭৩৪ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৭৪৬ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬ কোটি ৯২ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.০১ শতাংশ বা ৩৮২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪০০.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫০টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৯০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২২ কোটি ২ লাখ ৯৫ হাজার ২৯০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments