সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলোকসান কমছে: হাজার কোটিতে লেনদেন
spot_img
spot_img

লোকসান কমছে: হাজার কোটিতে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৬ মে, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬৩.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬১ শতাংশ বা ৩৪.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৭.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬১.৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫২ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৯৮৯ টি শেয়ার ২ লাখ ৩৯ হাজার ৫৬২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৯৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৬ শতাংশ বা ৭৬.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৯২.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৫০.৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৩.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫৯ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয় ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৪.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৬৮৬ টি শেয়ার ২ লাখ ৬ হাজার ৩৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮১৭ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭৭ কোটি ৮৮ লাখ ৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯১ শতাংশ বা ১৪৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৩৮০.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৯৯৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments