সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলোকসানে এবি ব্যাংক
spot_img
spot_img

লোকসানে এবি ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকটি আলোচিত সময়ে বিশাল লোকসান দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে ব্যাংকটি ১৩৪ কোটি ২০ লাখ টাকা লোকসান দিয়েছে। প্রথম তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা।

তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৪ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২৭ টাকা ৩৬ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/শে

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments