শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলোকসানে ৩ কোম্পানি: হতাশ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

লোকসানে ৩ কোম্পানি: হতাশ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলোর শেয়ার প্রতি লোকসান হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

আমান কটন ফাইবার্স: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি এখনো লোকসানে রয়েছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৯ পয়সা।

এদিকে তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ১ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ৪০ পয়সা লোকসান ছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৯৯ পয়সা। যা আগের বছর ছিল ৩৪ টাকা ৫০ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৩০ পয়সা। আগের বছর ছিল ৬ টাকা ৩৮ পয়সা।

খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০১ পয়সা (restated)।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ০২ পয়সা (restated)।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৪ পয়সা (রিস্টেটেড)। আগের বছর ছিল ১১ টাকা ৮৭ পয়সা (restated)।

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার প্রতি লোকসান বেড়েছে এবং ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ০৩ পয়সা।

এদিকে তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ১৫ টাকা ৩১ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ৬ টাকা ৩৬ পয়সা লোকসান ছিল। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ৩০ টাকা ১৩ পয়সা। যা আগের বছর ১৪ টাকা ৮২ পয়সা লোকসান ছিল।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ১২ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ২ টাকা ৮৩ পয়সা লোকসান ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments