সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিব খানের ‘রাজকুমার’ ছবিতেও বালাম-কোনালের গান
spot_img
spot_img

শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতেও বালাম-কোনালের গান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি প্রকাশের পর টানা দুই মাস গ্লোবাল মিউজিক ভিডিও বিভাগে সেরা ১০০ গানের তালিকায় ছিল। এ ছাড়াও টেকনাফ থেকে তেতুলিয়া সবখানে গানটি মানুষের মুখে মুখে ফেরে। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বালাম-কোনাল।

সেই সাফল্যের পর দ্বিতীয়বারের মতো শাকিবের ‘রাজকুমার’ ছবিতে প্লে-ব্যাক করলেন বালাম-কোনাল। তাদের গাওয়া এই গানটিও রাজকুমার ছবির টাইটেল গান হিসেবে থাকছে। গানটি লিখেছেন গীতিকার আসিফ ইকবাল।

গানের শিরোনাম ‘রাজকুমার’। এর কথা লিখেছেন আকাশ সেন এবং সুর সংগীত করেন আকাশ সেন। জানিয়ে রাখা ভালো, এই চতুর্ভুজ জুটির সৃষ্টি ছিল ‘ও প্রিয়তমা’।

যুক্তরাষ্ট্রের চোখ জুড়ানো লোকেশানে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। চিত্রায়নে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। শিগগিরই গানটি অনলাইনে উন্মুক্ত হবে, এমনটা ইঙ্গিত দিলেন সংশ্লিষ্টরা।

বালাম বলেন, সহজ কথা ও মিউজিকে যে গানগুলো বারবার শুনতে ভালো লাগে ‘ও প্রিয়তমা’ তেমনি গান ছিল। রাজকুমারের ক্ষেত্রেও এ বিষয় মাথায় ছিল। কারণ আমাদের দেশের মানুষ গানের কথা ও মিউজিকে এমন কিছু খুঁজতে চাই যেটা নিজের সাথে রিলেড করতে পারে। আমার বিশ্বাস রাজকুমার গানটি থেকেও তারা এমনটাই পাবে।

চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী কোনালের প্রত্যাশা, রাজকুমারের এই গানটি প্রিয়তমার গানের সাফল্য ছাড়িতে যেতে পারে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বলেন, এ বছর আমার কাছে এ সিনেমার গানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিচালক চ্যালেঞ্জ নিয়েছেন তিনি রাজকুমার দিয়ে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবেন। আমরাও সেই দিক মাথায় রেখে পূর্বের গানের সাকসেসকে ক্রস করতে চেয়েছি।

গেল বছর মুক্তিপ্রাপ্ত বিশ্বব্যাপী সাফল্য পাওয়া ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সংশ্লিষ্টরা বলছেন, দুই বাংলায় এমন বড় আয়োজনের সিনেমা আগে হয়নি।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments