সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিব-মিমির ‘লাগে উরা ধুরা’
spot_img
spot_img

শাকিব-মিমির ‘লাগে উরা ধুরা’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার গানের টিজার প্রকাশ পেলো। ‘লাগে উরা ধুরা’ শিরোনামে মাত্র ২১ সেকেন্ডের টিজারে শাকিব আর মিমির নাচের তালে নেটিজেনরাও যেন উরা ধুরা হয়ে গেছেন।

শনিবার (২৫ মে) ১১টা ৪০ মিনিটে এসভিএফ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে ‘লাগে উরা ধুরা’ গানটির টিজার। এছাড়া শাকিব খানের ফেসবুক পেজেও এটি শেয়ার করা হয়েছে।

টিজারে দেখা যাচ্ছে, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে আছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম হাসানও। টিজারে জানানো হয়, খুব শিগগিরই পুরো এ গানটি প্রকাশ করা হবে।
দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments