
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ ৫ এপ্র্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩.৬২ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০.৩২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুুমোদনের পর কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments