বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশাহজালাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন
spot_img
spot_img

শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডটি হবে মুদারাবা ফ্লোটিং রেট, নন-কনভার্টিবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড বন্ড। যার কুপন রেট হবে ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে শাহজালাল ইসলামী ব্যাংক টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক লিমিটেড।

এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments