
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
বিদেশ ফেরত অতিরিক্ত যাত্রীদের চাপে শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা থার্মাল স্ক্যানারটি বিকল হয়ে গেছে। আজ এক ব্রিফিংয়ে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহারিয়ার সাজ্জাদ এ দাবি করেন। তিনি বলেন, একসঙ্গে চার-পাঁচশ লোক হ্যান্ডল করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। স্বাস্থ্য ডেস্ক হল দু’টি, লোক আছে ৬ জন। তাদের দ্বারা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। শাহারিয়ার সাজ্জাদ বলেন, যাত্রীরাও অনেক সময় অধৈর্য্য হয়ে পড়েন। তারা চাপ সৃষ্টি করেন। যার কারণে থার্মাল স্ক্যানারটা ভালো ছিল, সেটাও নষ্ট হয়ে পড়ে। এখন বিকল্প ব্যবস্থা হিসেবে হ্যান্ড ইনফ্রারেড থার্মোমিটার দিয়েই যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
শাহারিয়ার সাজ্জাদ বলেন, তাদের বলা হয়েছে, যাত্রীরা যেনো ওই ফরম পূরণ করে এয়ারপোর্টে নামেন। তারা যেন সরাসরি আমাদের হেলথ ডেস্কে ফরম জমা দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায়, ফরম তারা ঠিকমত পূরণ করেননি, যার কারণে হেলথ ডেস্কে আসার পরে সবাই সময় নেয় ফরম পূরণ করার জন্য, এতে আমাদের কাজে বিঘ্ন ঘটে।
নভেল করোনা ভাইরাসের কারণে বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা কমে গেছে বলেও জানান শাহারিয়ার সাজ্জাদ ।





























Recent Comments