ডেইলি শেয়াবোজার ডেস্ক: বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান করণ-অর্জুন সিনেমায় জুটি বেঁধেছিলেন। সিনেমাটিতে শাহরুখ-সালমানকে দুই ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল। এবার তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাদের একসঙ্গে ‘করণ অর্জুন’ সিনেমাটি উপভোগ করতে দেখা যায়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় একটি পার্টিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন শাহরুখ-সালমান। একে অন্যর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে করণ অর্জুন সিনেমার আইকনিক গান ‘ইয়ে বন্ধন তো’ গানটি দেখছেন তারা। তারপর একে অন্যেকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। হেসেও ওঠেন তারা দুজনে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে রীতিমত মুগ্ধ নেটেজেনরা।
সালমান খানকে আগামীতে দেখা যাবে ‘কিক ২’ সিনেমায়। সাজিদ নাদিয়াওয়ালার এ সিনেমা আগামী বছর মুক্তি পাবে। এবং শাহরুখ খান বর্তমানে তার ‘কিং’ সিনেমা নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments