বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাহরুখকে অসুন্দর বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী
spot_img
spot_img

শাহরুখকে অসুন্দর বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সারা বিশ্ব জুড়েই বলিউড বাদশা শাহরুখ খানের ভক্ত। এবার তাকে নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন পাকিস্তানি অভিনেত্রী ও পরিচালক মাহনুর বালোচ। যার কারণে শাহরুখের ভক্তরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে শাহরুখ ভক্তদের চটিয়ে বসলেন পাকিস্তানি অভিনেত্রী পরিচালক ও মাহনুর বালোচ।

সম্প্রতি একটি একটি সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন মাহনুর। তিনি বলেন, ‘‘শাহরুখ খানের ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়। কিন্তু ‘সুন্দর দেখতে’ বলতে যা বোঝায় তিনি কোনও ভাবেই সেটা নন।’’ শাহরুখের অভিনয় প্রসঙ্গে আগেও মন্তব্য করেছিলেন মাহনুর। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওর অভিনয় দক্ষতা নেই। তবে উনি খুব দক্ষ ব্যবসায়ী।

নিজের প্রচারটা ভালই জানেন।’’ এরই সঙ্গে মাহনুর বলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ভুলও হতে পারি।’’ অভিনেত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে।

কেউ লিখেছেন, ‘‘সারা বিশ্ব শাহরুখকে চেনেন। কিন্তু আপনি কে?’’ আবার কারও কথায়, ‘‘প্রচারের আলোয় আসার সব থেকে ভাল পথ হল বৈগ্রহিক অভিনেতা শাহরুখের বিরুদ্ধে কথা বলা।

নব্বইয়ের দশকের শুরুত দিকে মূলত টিভি বিজ্ঞাপনে অভিনয়ে হাতেখড়ি হয় মাহনুরের। এর পর একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ শাহিদ আফ্রিদি’ ছবিতে অভিনয় করেন মাহনুর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments