শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়শিগগিরই মাধ্যমিকের ক্লাস শুরু হবে: শিক্ষামন্ত্রী
spot_img
spot_img

শিগগিরই মাধ্যমিকের ক্লাস শুরু হবে: শিক্ষামন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২ মার্চ) ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ‘রাজনীতির কবি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, শিগগিরই মাধ্যমিকের ক্লাস শুরু হবে। আজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজে উপস্থিত হলেও আমি কথা বলছি সব শিক্ষার্থীদের জন্য। করোনার এই দীর্ঘ সময়ে এক ধরণের ট্রমার মধ্য দিয়ে গিয়েছে শিক্ষার্থীরা। আমরা আশা করি এ ক্লাস শুরু হওয়ার মধ্যে দিয়ে তারা নিজেদের গুছিয়ে নিবে। আগের ঘাটতি পূরণ করতে পড়াশোনায় আরো মনোযোগী হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের যিনি জন্ম দেন তিনিই শুধু আমাদের মা নন; ভাষা আমাদের মা, দেশ আমাদের মা। এই তিন মাকে যখন আপনি ভালোবাসতে পারবেন তখনই একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন। বিশ্বের বুকে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন।

এরপর মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘আপনাদের হাতে দেওয়া ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়বেন। বঙ্গবন্ধুকে জানা মানে দেশকে জানা।

তিনি আরও বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে এইচএসসি দিয়ে, আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলব। তাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম দিককার অন্তত কয়েকটি সপ্তাহ যদি তারা যে বিষয় পড়বে, সে বিষয় আগের ক্লাসে পড়ে এসেছে সেখানে যদি ঘাটতি থাকে সেটার প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করে নিয়ে সেখানে যদি ক্লাস করিয়ে নেয় তাহলে সেটা পূরণ করা যাবে।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস শিকদার প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments