শুক্রবার, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশিগগিরই মামুন এগ্রোর লেনদেন শুরু
spot_img
spot_img

শিগগিরই মামুন এগ্রোর লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) কাজ সম্পন্ন করেছে কৃষিখাতের কোম্পানি মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেড। গত ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির কিউআইও আবেদন সম্পন্ন হয়। খুব শিগগিরই স্টক এক্সচেঞ্জের এমএমই প্লাটফর্মে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা যায়, সারাদেশে কৃষকদের নিকট মানসম্মত কৃষি উপকরন (বীজ, সার ও বালাইনাশক) সরবরাহের লক্ষ্যে ১৯৯৮ সালে যাত্রা শুরু করে মামুন এগ্রো। শুরুতে কোম্পানির নিজস্ব উদ্ভাবিত ২টি প্লান্ট গ্রোথ রেগুলেটর ‘এগ্রো-গ্রো’ (দানাদার) ও ‘এগ্রো-গ্রো’ (তরল) বাজারজাত করে যা এখনো পর্যন্ত চলমান রয়েছে। বর্তমানে কোম্পানিটি কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, মাইক্রোনিউট্রিয়েন্টস ফার্টিলাইজার এবং প্লান্ট গ্রোথ রেগুলেটর সহ প্রায় ৭৫টি পন্য কৃষকদের নিকট পৌছে দিচ্ছে। এসকল পন্যের মধ্যে ছহি ৫০৫ইসি, টিটারন ২০এসপি, টারটার ১.৮ইসি, এগসাইপার ১০ইসি, এগফস ২০ইসি, রোজিন ৮০ ডব্লিউডিজি, এম-ব্যাট ৪০ ডব্লিউডিজি, এমপ্রিড ৯৫এসপি, এমফুরান ৩জি, এমফুরান ৫জি, এমজয়েট ৫এসজি, যাবাত ২৫ ডব্লিউডিজি, বাইমোল ৭৫ ডব্লিউপি, টল ২৫ ইসি, এম-হিটার ৫০ ডব্লিউপি, মাইকোসাল ৮০ডব্লিউডিজি, মেটাজেব ৭২ ডব্লিউপি, এমজেব ৮০ডব্লিউপি, বেনক্লোর ১৮ডব্লিউপি, উইডগার্ড ৫০০ইসি, এমফোসেট ৪১এসএল, এমকোয়াট ২০এসএল, এম-কুইজ ৫ইসি, ভিটাজিংক প্লাস, ভিটাজিংক গোল্ড, এগ্রোম্যাগভিট, জীবন্ত, টপক্রপ, বিভিন্ন ফসলের হাইব্রিড সীডস ইত্যাদি অন্যতম।
মামুন এগ্রো সারাদেশে ৪ শতাধিক বালাইনাশক ডিলার এবং ১৫ হাজারের অধিক রিটেইলার নেটওর্য়াকের মাধ্যমে উপরোক্ত পন্য কৃষকদের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। এই কোম্পানির দেশব্যাপী ৬টি রিজিওনে ৩টি ডিপো অফিস (ময়মনসিংহ, রংপুর, রাজশাহী) ও ৮০টি টেরিটোরি রয়েছে। ‘টপ টু বটম’ পেশাগতভাবে দক্ষ ও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজে অভিজ্ঞতাসম্পন্ন জনবল, কোয়ালিটি পন্য এবং নির্ভরযোগ্য ডিলার নেটওয়ার্ক এই কোম্পানির সাফল্যের অন্যতম হাতিয়ার।

এ ব্যাপারে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ বলেন, বিশ্বের নামীদামি বালাইনাশক কোম্পানি যেমন: ভারতের বিখ্যাত কোম্পানি সারদা ক্রপকেম, কৃষি রসায়ন, এরিস্টা লাইফ সায়েন্স, হেরানবা ইন্ডাস্ট্রিজ এবং চীনের কোম্পানি ঝিজিয়ান দাইয়্যু, রাইয়্যু কেমিক্যাল, নানজিং বেস্টগ্রীন ইত্যাদি কোম্পানির সাথে মামুন এগ্রো’র রয়েছে দীর্ঘদিনের ব্যবসায়িক সর্ম্পক। এসব কোম্পানি থেকে ফিনিশড পন্য ও টেকনিক্যাল পন্য আমদানি, ফরমুলেশন, রি-প্যাকিংয়ের মাধ্যমে দেশীয় মার্কেটে বাজারজাত করা হচ্ছে। কোম্পানির রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ১টি দানাদার কীটনাশক ফরমুলেশন প্ল্যান্ট ও ১টি লিকুইড কীটনাশক ফরমুলেশন প্ল্যান্ট। সারাদেশে কৃষকদের কাছে পন্যের গ্রহনযোগ্যতা, পন্যের গুণগতমান, ব্যবসায়িক সুনাম, দক্ষ-অভিজ্ঞ জনবল, কৃষি সেবা ইত্যাদি বিবেচনায় মামুন এগ্রো ইতোমধ্যে বালাইনাশক ইন্ডাস্ট্রিতে প্রথম সারির কোম্পানিগুলোর মধ্যে অবস্থান করছে। শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি সত্যিকার অর্থে ‘কৃষকের অকৃত্রিম বন্ধু’ হিসাবে প্রতীয়মান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments