ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘ফিরে দেখা’।

স্কুল অব অ্যাটিং প্রযোজিত নাটকটি রচনা করেছেন চন্দন সেন। নির্দেশনায় সৈয়দা নওশীন ইসলাম। অভিনয়ে সাইফুল ইসলাম সোহাস,জসিম আহমেদ,রিয়াজ উদ্দিন তাহসান,দিশা প্রমুখ।
অন্যদিকে শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণে আজ সন্ধ্যা ৮টায় মঞ্চায়ন হবে মনোজ মিত্র রচিত নাটক ‘পাখি’। ব্যতিক্রম নাট্যগোষ্ঠী প্রযোজিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। অভিনয়ে সাইফুল ইসলাম সোহাগ, সৈয়দা নওশীন ইসলাম দিশা,মনি,সাজ্জাদ হোসাইন,জসিম প্রমুখ। এটি দলের ৪২তম প্রযোজনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments