মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedশিল্পপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক ঝুঁকি
spot_img
spot_img

শিল্পপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক ঝুঁকি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিয়মিত নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হয় প্রতি তিনটি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি। যার মধ্যে ৪৫ শতাংশ প্রতিষ্ঠান মাসে একাধিকবার এবং অন্তত ১২ শতাংশ বছরে একবার বা তার কম নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হতে হয়।

নিরাপত্তা বিশ্লেষক ক্যাসপারস্কি সূত্রে জানা গেছে, সারাবিশ্বের কয়েকটি এলাকায় কার্যক্রম চালানো সব প্রতিষ্ঠানে নেটওয়ার্ক ও তথ্য নিরাপত্তা গবেষণা করে বিষয়টি উপস্থাপন করা হয়।

বিশেষত নেটওয়ার্ক ও সুরক্ষার বিবেচনায় কয়েকটি অঞ্চলে কার্যক্রম চালানো শিল্প সবকটি প্রতিষ্ঠানে সরবরাহ, যোগাযোগ ও আইটি পরিচালনায় প্রায়ই চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

গবেষণায় ৪৯ শতাংশ উৎপাদক প্রতিষ্ঠান জানায়, সাইবার নিরাপত্তাবিষয়ক ঘটনা শনাক্ত ও সমাধান করাই সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। আবার অনেক প্রতিষ্ঠান প্রায়ই নেটওয়ার্ক বিভ্রাট, ধীরগতি ও সীমিত নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হয়। সমস্যার সমাধান করে আবারও কার্যক্রমে ফিরতে ৭৪ শতাংশ প্রতিষ্ঠানের এক থেকে পাঁচ ঘণ্টা সময় ব্যয় হয়।

নিরাপত্তা পরিষেবক ক্যাসপারস্কির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (সিকিউর অ্যাকসেস সার্ভিস এজ) ম্যাক্সিম কামিনস্কি বলেন, সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক সমস্যার কারণে প্রায়ই বিলম্ব, উৎপাদন হ্রাস, আর্থিক ক্ষতি ও সুনাম ক্ষুণ্ন হয়। যখন চলমান নেটওয়ার্ক ডাউন হয়, তখন প্রতিষ্ঠানের যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রম থমকে যায়। কর্মচারীরা জরুরি সব তথ্য অ্যাকসেস হারায় এবং উৎপাদন হ্রাস ও গ্রাহকের আস্থা হারায়।

সুতরাং ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিতে উৎপাদক সব প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সুরক্ষায় আগ্রহী হয়। অন্যদিকে নেটওয়ার্ক সমস্যার সম্ভাব্য সবকটি কারণ শনাক্ত ও সময়োপযোগী কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে উৎপাদক প্রতিষ্ঠান এসব চ্যালেঞ্জ মোকাবিলার সঙ্গে সুরক্ষিত থাকতে পারবে।

সম্ভাব্য নেটওয়ার্ক সমস্যা ও সুরক্ষা নিশ্চিতে ইন্ডাস্ট্রিয়াল সাইবার সিকিউরিটি (কেআইসিএস) ও এসডি-ডব্লিউএএনের মতো সল্যুশন ব্যবহারের পরামর্শ দিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments