মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যশীত কালেকশনে ‘সারা’র ফ্যাশন
spot_img
spot_img

শীত কালেকশনে ‘সারা’র ফ্যাশন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতের আগমনে ফ্যাশনের সাথে নতুন আমেজ বইছে  ‘সারা’র লাইফস্টাইলের শীতকালীন সংগ্রহে। শীতকালীন পোশাকের এই আয়োজনে হালকা ও ভারী শীতে পরার জন্য শতাধিক ডিজাইনের জ্যাকেট নিয়ে থাকছে এবারের শীত কালেকশনে ‘সারা’। ২০ নভেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবারও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে বাহারি ডিজাইনের নতুন শীতকালীন পোশাক। বৈচিত্রময় এসব পোশাক হালের ট্রেন্ডি ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে।

এ বছরের শীতকালীন কালেকশনে ‘সারা’ লাইফস্টাইলে সব বয়সী ক্রেতাদের জন্য পোশাক থাকছে। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি আছে শিশুদের জন্য বিশেষ কালেকশন। বরাবরের মতোই ‘সারা’ এবারও নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে প্রায় শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক। এছাড়াও প্রায় অর্ধ শতাধিক রঙয়ের ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে।

‘সারা’ বরাবরই শীত আয়োজনে ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে অনাড়ম্বর ডিজাইনের জ্যাকেট বানিয়ে থাকে। এবারের শীতের কালেকশনে মৌলিক ডিজাইনের সঙ্গে খেলাধুলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে শীতের পোশাকের পসড়া সাজিয়েছে। ৮০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে ‘সারা’র এসব শীতের পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

‘সারা’র শীতকালীন কালেকশনে এবারের থিম ‘সিম্পলি স্পোর্টি’। খেলাধুলাকে প্রাধান্য দিয়ে নান্দনিকভাবে ডিজাইন করা হয়েছে এবারের শীতের কালেকশনে। টাফেটা, টুইল, ডেনিম ও টেনসিল ডেনিম কাপড়ের তৈরি শীতের পোশাকগুলো দেখতে আকর্ষণীয় ও আরামদায়ক। এছাড়াও ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দতা এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে ‘সারা’র শীত আয়োজনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভস ডেনিম শার্ট, শর্ট স্লিভস ডেনিম শার্ট, ডেনিম শাল। একইসঙ্গে নারীদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি। এছাড়াও থাকছে ‘সারা’র রেগুলার ডিজাইনের পোশাক।

উল্লেখ্য, আউটলেটের পাশাপাশি সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাওয়া যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments