শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশুটিংয়ে আহত ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান
spot_img
spot_img

শুটিংয়ে আহত ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুটিংয়ের জন্য অনেক পরিশ্রম করতে হয়। বিশেষ করে মারামারি দৃশ্যের জন্য ঝুঁকিও নিতে হয় শিল্পীদের। মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এই নায়ক। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পায়ে আঘাত পান শাকিব খান। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু। তিনি বলেন, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না।ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’

তবে জানা যায়, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

‘আগুন’ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। এখন বাকি রয়েছে দুটি গানের শুটিং। আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments