মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশুরুতে আলো দেখালেও শেষ বেলায় সেল প্রেসার
spot_img
spot_img

শুরুতে আলো দেখালেও শেষ বেলায় সেল প্রেসার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২১ মে, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। তবে দৈনিক লেনদেনের পরিমান বেড়েছে। দিন শেষে আজ ২৫.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭১.১০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৪.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৯.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ২৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ১৩০ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৭৩৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৯ শতাংশ বা ৩৭.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৯৩.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮০.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩৮.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৮১ টির, কমেছিল ২৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৭২৯ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৭৬৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩০ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৬.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৫৫৮.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫৭১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments