শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশুরুতেই চার কোম্পানি হল্টেড
spot_img
spot_img

শুরুতেই চার কোম্পানি হল্টেড

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ মে, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। এ সময় অধিকাংশ শেয়ারের দরও বেড়েছে। এদিন লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের চার কোম্পানির শেয়ারে ঝুকছেন বিনিয়োগকারীরা। শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ৮৭ টাকা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ৮৭ টাকা ১০ পয়সায়। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯৫ টাকা ৭০ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ৮ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

এ সময় পর্যন্ত কোম্পানিটি ৯ লাখ ১ হাজার ৫৮৪টি শেয়ার ১ হাজার ১০৮ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪২ লাখ ৩৯ হাজার টাকা।

ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর শুরু হয় ১৯ টাকা ৩০ পয়সায়। যেখানে আগের দিনের সমাপনী মূল্য ছিলো ১৭ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ।

এদিকে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের সর্বশেষ ইউনিট দর হয়েছে ১১ টাকা ৬০ পয়সা। প্রতিষ্ঠানটির ইউনিট দর বেড়েছে ১ টাকা বা ৯.৪৩ শতাংশ।

এছাড়া ন্যাশনাল টি কোম্পানির শেয়ারের সর্বশেষ দর হয়েছে ২৯৭ টাকা ১০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৩ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments