বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে ১০০ ল্যাপটপ দিবে সাইফ পাওয়ারটেক
spot_img
spot_img

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে ১০০ ল্যাপটপ দিবে সাইফ পাওয়ারটেক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন ১০০টি ল্যাপটপ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে জুম এ্যাপের মাধ্যমে অংশ নিয়ে এই ঘোষণা দেন।

বিদেশে অবস্থানরত সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার রহুল আমিন জুম এ্যাপে যুক্ত হয়ে বলেন, সংগঠনের কর্মকর্তাদের ব্যবহারের জন্য আগামী ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন থেকে এসব ল্যাপটপ হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হবে বলে। অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল সদস্যরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে। বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতিক, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবন যাপন তাঁকে করে তুলেছে অসাধারণ একজন মানুষ। সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার প্রধানের সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেনি হাওয়া ভবন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কে এম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments