ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির নাম শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি নামকরণের সিদ্ধান্ত জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি মঙ্গলবার ২৭ ডিসেম্বর, ২০২২ তারিখ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিবে। শেয়ারহোল্ডার এবং বিএসইসির সম্মতি সাপেক্ষে কোম্পানিটি নাম পরিবর্তন করতে পারবে। রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন নামের জন্য ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করেছে বলে জানিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
উল্লেখ্য, কোম্পানির পুরাতন নামের জায়গায় নতুন নামের ডকুমেন্ট, লাইসেন্স এবং অন্যান্য তথ্য স্থান্তর করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments