মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশেয়ার দর বৃদ্ধির কারন জানেনা এপেক্স স্পিনিং
spot_img
spot_img

শেয়ার দর বৃদ্ধির কারন জানেনা এপেক্স স্পিনিং

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ৩১ মার্চ ছিল ১৯৫ টাকা ১০ পয়সা। আর ২১ এপ্রিল লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩০৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ ৯ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১১২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৫৭.৮১ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments