ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ১০ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: শ্যামপুর সুগার, মেঘনা কনডেন্স মিল্ক, সাউথবাংলা ব্যাংক, আইপিডিসি, ফু-ওয়াং ফুড, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।
তথ্যমতে, মঙ্গলবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৬.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০১.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
মেঘনা কনডেন্স মিল্ক : মঙ্গলবার মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
সাউথবাংলা ব্যাংক : মঙ্গলবার সাউথবাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৫.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
আইপিডিসি : মঙ্গলবার আইপিডিসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪১.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
ফু-ওয়াং ফুড : মঙ্গলবার ফু-ওয়াং ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।
এছাড়া, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments