ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৬ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হচ্ছে: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, শ্যামপুর সুগার, নুরানী ডাইং, সি এন্ড এ টেক্সটাইলস্, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, এবং রিং শাইন টেক্সটাইল।
তথ্যমতে, বুধবার সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
শ্যামপুর সুগার: বুধবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৯.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
নুরানী ডাইং : বুধবার নুরানী ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়া, সি এন্ড এ টেক্সটাইলস্, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, রিং শাইন টেক্সটাইলের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments