ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৬ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হচ্ছে: ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, উসমানিয়া গ্লাস, ফার্স্ট ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট।
তথ্যমতে, সোমবার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৭.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
মেঘনা পেট : সোমবার মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৮.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
তাল্লু স্পিনিং : সোমবার তাল্লু স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
উসমানিয়া গ্লাস : সোমবার উসমানিয়া গ্লাসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৫.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
এছাড়া, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments