মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় সেল প্রেসারে: বাড়ছে লেনদেন
spot_img
spot_img

শেষ বেলায় সেল প্রেসারে: বাড়ছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৬ জানুয়ারি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৭.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৬.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৩২৩টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ২৩৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৫.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.৪৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ২৭ লাখ ২৭ হাজার ৬৫৯টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ২২১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১১ কোটি ২৯ লাখ ৭৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৩৬.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৯ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ১১৪ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ৭৪৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments