ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৬ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ার। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসির। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ১৯২ টাকা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ১৯৪ টাকায়। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২১১ টাকা ২০ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ১৯ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
এ সময় পর্যন্ত কোম্পানিটি ৮৯ হাজার ৫৩৯টি শেয়ার ৫৩৭ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৮৬ লাখ টাকা।
এছাড়াও রবির শেয়ারের দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর ২৩ টাকা ৪০ পয়সা। এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ৪২ টাকা ৩০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর ৬০৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments