মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষবেলায় সেল প্রসারে সূচক পতন: বাড়ছে ‍ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা
spot_img
spot_img

শেষবেলায় সেল প্রসারে সূচক পতন: বাড়ছে ‍ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৮ জানুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৩.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১০.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১২ লাখ ৭৬ হাজার ১২৬টি শেয়ার ১ লাখ ৭২ হাজার ৭৪৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩৪ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৫.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৫.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪০০টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৩৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯০০ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮১ লাখ ০৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৪১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৮৮.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯০ লাখ ০৪ হাজার ৩০৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ২১৪ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৪ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৯০৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments