
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ার কেনার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংকের উদ্যোক্তা রাখি দাশগুপ্তা।
তথ্যমতে, রাখি দাশগুপ্তা পাবলিক মার্কেটে আরও ১১ লাখ ৭৭ হাজার শেয়ার কিনবে। এই উদ্যোক্তা গতকাল ১১ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিল।
রাখি দাশগুপ্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, ঢাকা ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪০.৬২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬.৩৩ শতাংশ শেয়ার আছে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ























Recent Comments