শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ডিএসইর অর্থ প্রদান
spot_img
spot_img

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ডিএসইর অর্থ প্রদান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শ্রমিক কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ১ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৪৬১ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

গত ২৩ মে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের কাছে এই চেক হস্তান্তর করেন ডিএসই’র শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান মো: কাজী মামুন৷

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪ এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ধারা ২৩৪(১)(খ) অনুযায়ী ডিএসই ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের তহবিল থেকে এই অর্থ প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, জেষ্ঠ ব্যবস্থাপক ও ট্রাস্টি বোর্ডের সচিব আহসান হাবিব ও ট্রাস্টি বোর্ডের সদস্য নাদিয়া আফরিন লিজা৷

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম জবেুন্নছো করিম (রপ্তানীমূখী শিল্প ও আইও অনুবিভাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক (যুগ্ম সচিব) গোকুল কৃষ্ণ ঘোষ এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু হাসনাত মো: মঈনউদ্দিন৷

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments